শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে তানিয়া খানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:১৪ পিএম
চাঁদপুরে তানিয়া খানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

চাঁদপুরের পুরান বাজারে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে অর্ধ শতাধিক মক্তব শিক্ষার্থীর মাঝে রান্না করা খাবার ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৩১শে জুলাই) পুরান বাজারের ১নং ওয়ার্ডের দুধ পট্টি এলাকায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই মানবিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সার্বিক ব্যবস্থাপনায় এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাবার ও শিক্ষা সামগ্রী তুলে দেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান এবং সংস্থার স্বপ্নদ্রষ্টা আশিক খান। বিতরণ শেষে শিক্ষার্থীদের কল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ সাদ্দাম হোসেন, সোহেল। এছাড়াও বিজয়ী নারী উন্নয়ন সংস্থার একঝাঁক স্বেচ্ছাসেবী (ভলেনটিয়ার) ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Model Hospital

সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান জানান, সুবিধাবঞ্চিত ও ধর্মীয় শিক্ষায় নিয়োজিত কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আগামীতেও তাদের এমন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital