বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গৌরব ও সাফল্যের ২০ বছর : কাল দৈনিক চাঁদপুর দিগন্তের দুই দশক পূর্তি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:২৮ পিএম
গৌরব ও সাফল্যের ২০ বছর : কাল দৈনিক চাঁদপুর দিগন্তের দুই দশক পূর্তি

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, আপসহীন অবস্থান এবং গণমানুষের অধিকার আদায়ের দৃঢ় অঙ্গীকার নিয়ে পথচলার দুই দশক পূর্ণ করতে যাচ্ছে চাঁদপুরের অন্যতম জনপ্রিয় জেলা সংবাদপত্র ‘দৈনিক চাঁদপুর দিগন্ত’।

আগামীকাল ২ আগস্ট (রবিবার) পত্রিকাটি তার গৌরবময় প্রতিষ্ঠার ২০ বছর পূর্ণ করে ২১ বছরে পদার্পণ করবে। ‘সত্য প্রকাশে অবিচল‘ শ্লোগানে ২০০৬ সালের এই দিনে একঝাঁক তরুণ ও অভিজ্ঞ গণমাধ্যমকর্মীর সমন্বয়ে এবং চরাঞ্চলসহ পুরো জেলার বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হওয়ার প্রত্যয় নিয়ে পত্রিকাটির প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল।

দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। দুই দশক পূর্তি উপলক্ষে চাঁদপুর দিগন্ত পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। সাংবাদিক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করবেন চাঁদপুর সদর উপজেলা ইউএনও এসএমএন জামিউল হিকমা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন। এরপর বিকাল ৩টায় আলোচনা সভা ও দোয়া। চাঁদপুরের জেলা প্রশাসক জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা জামায়াতে ইসলামী আমীর মাও: বিল্লাল হোসাইন মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

Model Hospital

সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান সম্পাদক ও প্রকাশক অ্যাড. শাহজাহান মিয়া। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে পত্রিকার সম্পাদক, প্রকাশক এবং পরিচালনা পর্ষদের পক্ষ থেকে পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, হকার, এজেন্ট ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়েছে।

পত্রিকাটির নিয়মিত পাঠকেরা জানান, চাঁদপুর দিগন্ত শুধু একটি সংবাদপত্র নয়, এটি গত ২০ বছর ধরে চাঁদপুরের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। এর লেখনীর ধার ও নিরপেক্ষতা আগামীদিনেও বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে পত্রিকার সম্পাদক জানান, “২০ বছরের এই দীর্ঘ পথচলা সহজ ছিল না। নানা প্রতিকূলতা পেরিয়ে আমরা আজ এই অবস্থানে পৌঁছেছি কেবল পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায়। আগামী দিনেও চাঁদপুর দিগন্ত চরের মানুষ ও চাঁদপুরবাসীর অধিকার রক্ষায় এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।