বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৭:৫৮ পিএম
ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ
চাঁদপুরের ফরিদগঞ্জে স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে ফরিদগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম।
পেশাদার সাংবাদিকতার বিকাশ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে সংগঠনটির আত্মপ্রকাশ হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার মাই টিভির ফরিদগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। সভায় সর্বসম্মতিক্রমে ফরিদগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাই টিভির ফরিদগঞ্জ প্রতিনিধি দেলোয়ার হোসেন বেলাল। সদস্য সচিব হয়েছেন মোহনা টিভির প্রতিনিধি মো. ফাহাদ।
কমিটির অন্যান্য সদস্য হলেন চ্যানেল ওয়ানের জাহিদুল ইসলাম ভূঁইয়া, চ্যানেল এসের জসিম উদ্দিন এবং আরটিভির শামীম হাসান।
সভায় বক্তারা বলেন, পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ে টেলিভিশন সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital