শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরের কৃষ্ণপুর জোহরা বালিকা উবি’র নবগঠিত কমিটির পরিচি সভা

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৮:২৪ পিএম
শাহমাহমুদপুরের কৃষ্ণপুর জোহরা বালিকা উবি’র নবগঠিত কমিটির পরিচি সভা
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) উক্ত বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী এবং উক্ত বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন শিক্ষকবৃন্দ।
উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু জাফর গাজীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, কেতুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার এএইচএম হেলাল উদ্দিন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, লোধেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতার হোসেন মিজি।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোস্তফা হাওলাদার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী, সাধারণ সম্পাদক রফু হজি, ইউনিয়ন মহিলা দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য পারুল আক্তার,  ইউনিয়ন যুবদল নেতা এমরান হোসেন মিরু, কেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য নজরুল ইসলাম সহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital