বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাহিদার তুলনায় ৩০–৩৫ শতাংশ বিদ্যুৎ ঘাটতি, বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত হাজীগঞ্জ

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১০:৫২ পিএম
চাহিদার তুলনায় ৩০–৩৫ শতাংশ বিদ্যুৎ ঘাটতি, বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত হাজীগঞ্জ

চাঁদপুরের হাজীগঞ্জে গত সাত-আট দিন ধরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম, ক্ষতির মুখে পড়ছে ব্যবসা-বাণিজ্য এবং চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ।

এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) গোবিন্দ আগারওয়াল জানান, দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। এর প্রভাবেই হাজীগঞ্জসহ বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং দিতে হচ্ছে।

তিনি বলেন, “হাজীগঞ্জ এলাকায় বিদ্যুতের চাহিদার তুলনায় প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে নির্ধারিত চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং করতে হচ্ছে।”

জিএম গোবিন্দ আগারওয়াল আরও জানান, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতায় বর্তমানে বিদ্যুতের মোট চাহিদা প্রায় ৮০ মেগাওয়াট, অথচ জাতীয় গ্রিড থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৫০ থেকে ৬০ মেগাওয়াট। এই বড় ধরনের ঘাটতির কারণেই বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং লোডশেডিং অব্যাহত রাখতে হচ্ছে।

Model Hospital

তিনি আশা প্রকাশ করে বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে। ফলে খুব শিগগিরই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং অনেকটাই কমে আসবে।

এদিকে, টানা কয়েকদিনের বিদ্যুৎ বিভ্রাটে হাজীগঞ্জের বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও স্বাভাবিক জীবনযাত্রাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগীরা দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital