বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর বসত ঘর পুড়ে ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:০৯ পিএম
কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর বসত ঘর পুড়ে ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি

কচুয়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই। বৈদেশিক সকল কাগজপত্র ও ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হওয়ায় বিপাকে পড়েছে প্রবাসী।

কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের  নলুয়া গ্রামের মজুমদার বাড়িতে  ভয়াবহ অগ্নিকাণ্ডে এক প্রবাসীর বসতঘরপুরে ছাই হয়ে যায়। শুক্রবার ভোররাতে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনা দুবাই প্রবাসীর নগদ সাড়ে ৪ লক্ষ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার,পাসপোর্ট, ভিসা ও বৈদেশিক সকল কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রবাসী মেহেরাজ মজুমদার পলাশ  সন্তান ও পরিবার নিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
মেহেরাজ মজুমদার পলাশ ওই ইউনিয়নের  ৫নং ওয়ার্ডের দক্ষিণ নলুয়ার মৃত মোঃ চাঁদ মিয়ার ছেলে।
ক্ষতিগ্রস্ত  মেহেরাজ মজুমদার পলাশ বলেন, ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকা ও বৈদেশিক সকল কাগজপত্র সহ ১৫ লক্ষ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে আমার।
তিনি আরো বলেন,  আমার দীর্ঘদিনের প্রবাস জীবনের সকল উপার্জনের টাকা এক সাথ করে নতুন  ঘর নির্মাণের জন্য  বাড়িতে আসি‌। ভয়াবহ অগ্নিকাণ্ডে সকল  টাকা, স্বর্ণালংকার ও আমার প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুড়ে মাটির সাথে ছাই হয়ে যায়। আজ আমার খোলা আকাশের নিচে ছেলে সন্তান পরিবার নিয়ে বসবাস ছাড়া আর উপায় নেই।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনে বসতঘর, আসবাবপত্র, কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্র, পাসপোর্ট, প্রয়োজনীয় নথি ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে যায়। বিশেষ করে বিদেশে কর্মরত পলাশের পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যাওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শারফিন হোসাইন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কড়‌ইয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আতাউর করিম, বর্তমান ইউপি সদস্য মিন্টু মিয়া, সম্ভব ইউপি সদস্য পদে প্রার্থী সিরাজুল ইসলামসহ আরো অনেকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital