বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবের মাদক সম্রাট ইউসুফ হাজরা ঢাকায় গ্রেফতার

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:১৬ পিএম
মতলবের মাদক সম্রাট ইউসুফ হাজরা ঢাকায় গ্রেফতার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত ইউপি সদস্য ও মাদকসহ ৯টি মামলার আসামী ইউসুফ হাজরাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে মতলব দক্ষিণ থানা পুলিশ। ইউসুফ হাজরা এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে ওই ওয়ারেন্টের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক।
জানা গেছে, ইউসুফ হাজরা মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী যুবলীগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এছাড়া ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড (আচলছিলা, দেলদিয়া, ধুলিয়াউরা) এর মেম্বার ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সে পলাতক রয়েছে।ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে তাকে ওই পরিষদের মেম্বার পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
১নং ওয়ার্ডের একাধিক ব্যক্তি জানান, সে বিগত আওয়ামী লীগ সরকার আমলে এলাকায় দলীয় প্রভাব বিস্তার করেছিল এবং বিএনপির নেতাকর্মীদের হুমকি-ধমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। এলাকায় প্রকাশ্যে মাদকের ব্যবসা করতো। ওই সময় তার বিরুদ্ধে  মামলাও হয়েছে বেশ কয়েকটি। আওয়ামী লীগের প্রভাবের কারণে এবং তার একজন প্রভাবশালী গডফাদার ছিল উপজেলা পরিষদে। সে কারণে পুলিশ তাকে গ্রেফতার করতে সাহস পায়নি।
উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল্লাহ্ প্রধান বলেন,  ইউনিয়ন পরিষদের একাধিক সভায় অনুপস্থিত থাকার কারনে তাকে বহিষ্কার করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, ইউসুফ হাজরার বিরুদ্ধে থানায় ৯টি মামলা রয়েছে। তন্মোধ্যে ৫টি মাদকের মামলা। একটি মামলায় ১ বছরের সাজা ও ওয়ারেন্ট ছিল। ওই ওয়ারেন্ট মুলে গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তাকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital