শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদমাহফিল

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১:৩২ এম
শাহরাস্তিতে সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদমাহফিল
শাহরাস্তিতে প্রয়াত সাংবাদিক নেতা, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা মরহুম ইকরাম চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বাদ আসর শাহরাস্তি পৌর শহরের গুলাচি বাড়ি জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে মরহুম ইকরাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আমিন। তাকে সহযোগিতা করেন মোহাম্মদ রিপন হোসেন।
দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বাজারের ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার অফিস প্রধান মো. মাসুদ রানাসহ উপস্থিত সবাই মরহুম সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করেন।
পরে ইকরাম চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবন এবং দৈনিক চাঁদপুর দর্পণ প্রতিষ্ঠার পর থেকে চাঁদপুরের মানুষের কল্যাণ ও জেলার উন্নয়নে পত্রিকাটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়, সমাজ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখাও একজন সাংবাদিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইকরাম চৌধুরী তাঁর কর্মজীবনে সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তাঁর সাংবাদিকতা ও পেশাগত কর্মকাণ্ড চাঁদপুরের গণমাধ্যম অঙ্গনে চীরস্মরণীয় হয়ে থাকবে।
দৈনিক চাঁদপুর দর্পণের শাহরাস্তি অফিস  প্রধান মো. মাসুদ রানা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ইকরাম চৌধুরী ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক ও সংগঠক। তাঁর হাত ধরে দৈনিক চাঁদপুর দর্পণ একটি পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি চাঁদপুরের মানুষের কথা বলার একটি শক্তিশালী গণমাধ্যমে পরিণত হয়েছিল। তাঁর অকাল মৃত্যু আমাদের জন্য যেমন অপূরণীয় ক্ষতি, তেমনি সাংবাদিকতা অঙ্গনের জন্যও বড় শূন্যতা। তাঁর আদর্শ ও মানুষের প্রতি দায়বদ্ধতা,সাংবাদিকতাচর্চা আমাদের নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা  জোগাবে।
তিনি আরও বলেন, ইকরাম চৌধুরী মানুষের সুখ-দুঃখ, এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে হলে শুধু মৃত্যুবার্ষিকীতে স্মরণ করলেই হবে না, তাঁর দেখানো দায়িত্বশীল ও মানবিক সাংবাদিকতার পথ অনুসরণ করতে হবে। একই সঙ্গে দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা হিসেবে তাঁর অবদানও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।
উল্লেখ্য, মরহুম ইকরাম চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রোববার (৯ আগস্ট) শাহরাস্তি প্রেসক্লাবে তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদান নিয়ে আলোচনা সভা এবং দোয়া আয়োজনের কথা রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital