বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

 সাংসদ রুহুলের সাথে সিএনজি মালিক শ্রমিক সমবায় সমিতির সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ মার্চ, ২০২২, ৩:৪৯ পিএম
 সাংসদ রুহুলের সাথে সিএনজি মালিক শ্রমিক সমবায় সমিতির সৌজন্য সাক্ষাৎ

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর সিএনজি মালিক শ্রমিক সমবায় সমিতির নবগঠিত কমিটির সদস্যরা চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় নুরুল আমিন রুহুল এমপি নবনির্মিত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী ট্রাফিক আইন মেনে রাস্তাঘাটে খুবই সাবধানে গাড়ি ড্রাইভিং করতে হবে। দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন এবং সাবধান থাকতে হবে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কারও একার নয়। সব অংশীজনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সড়কে দুর্ঘটনা কমাতে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় সময় সংক্ষিপ্ত আলোচনায় নবগঠিত কমিটির সভাপতি মো. জাকির হোসেন ঢালীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুমন প্রধানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আয়নাল বেপারী, সহ-সভাপতি শাহজালাল বেপারী, সেকান্তর ফকির, কবির সরকার, স্বপন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. তবদিল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলী, অর্থ বিষয়ক সম্পাদক জহির প্রধান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক নাছির (মুরব্বি), প্রচার সম্পাদক হান্নান সরকার, সদস্য মো. মহন, তাহের সরদার, আব্দুল আলী, নূর মোহাম্মদ প্রমুখ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।