বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

রুহুল এমপি’র সাথে ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির নেতৃবৃৃন্দের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ মার্চ, ২০২২, ৩:৫২ পিএম
রুহুল এমপি’র সাথে ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির নেতৃবৃৃন্দের মতবিনিময়

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল এর সাথে ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লি. এর নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ মার্চ) বিকেলে ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভার প্রথমে সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি মো. গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইউছুফ লস্কর সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুলকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাড. মহসিন মিয়া মানিক, কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, বণিক সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি জাকির হোসেন জুয়েল, সদস্য আফরোজা মাসুদ, মো. আলাউদ্দিন, মো. নাছির উদ্দিন খোকা, নুর মোহাম্মদ, মো. মিজানুর রহমান, মো. মিন্টু, মো. মনিরুল ইসলাম, মো. রহমত উল্লাহ, মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।

নুরুল আমিন রুহুল এমপি বলেন, ব্যবসা বান্ধব শেখ হাসিনার সরকার ব্যবসায়ীদের স্বার্থ ও উন্নয়নে কাজ করছেন। সরকারের দেয়া সুযোগ-সুবিধা গ্রহণ করে ব্যবসায়ীগণ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ব্যবসায়ীরা সর্বদা সরকারকে সহযোগিতা করছেন। এতে সরকার ও ব্যবসায়ীদের বন্ধন দৃঢ় হচ্ছে। তিনি বলেন, ব্যবসায়ীদের কোন ক্ষতি হোক এমন কোন কাজ সরকার কখনো করেনি, আগামীতেও করবে না।

Model Hospital

তিনি বলেন, ছেংগারচর বাজারের উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা পেলে এ বাজারকে উপজেলার মধ্যে আধুনিক ও মডেল বাজার হিসেবে গড়ে তোলা সম্ভব।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।