বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের সড়কে প্রাণ গেলো ব্যবসায়ী আবু তাহেরের

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:৩৪ পিএম
ফরিদগঞ্জের সড়কে প্রাণ গেলো ব্যবসায়ী আবু তাহেরের
প্রতিদিনের মতো সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য জ্বালানি তেল কিনতে বের হয়েছিলেন প্রবীণ ব্যবসায়ী আবু তাহের (৬৫)। কিন্তু সেই পথচলাই যে তার জীবনের শেষ যাত্রা হবে, তা কে জানত! ঘাতক প্রাইভেটকারের চাপায় পিষে গিয়ে মুহূর্তেই শেষ হয়ে গেল প্রায় পাঁচ দশকের সুপরিচিত এক ব্যবসায়ীর জীবনপ্রদীপ।
সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার ওনুআ চত্বর সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাসারা এলাকার মিজি বাড়ির মৃত মুকবুল আহমেদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাতটার দিকে বাসা থেকে বাইসাইকেলযোগে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন আবু তাহের। ওনুআ চত্বরে পৌঁছালে লক্ষ্মীপুরগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের জামাতা আলাউদ্দিন অশ্রুসজল চোখে জানান, আমার শ্বশুর আবু তাহের গত প্রায় ৫০
বছর ধরে উপজেলার কড়ৈতলী বাজারে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এলাকার কৃষিকাজে নিয়োজিত সেচ পাম্পের চালক ও ম্যানেজাররা তার কাছ থেকেই নিয়মিত ডিজেল ও জ্বালানি তেল সংগ্রহ করতেন। সোমবার সকালেও দোকানের জন্য তেল কিনতেই তিনি ফরিদগঞ্জের তেল পাম্পে যাচ্ছিলেন। দীর্ঘ ব্যবসায়িক জীবনে এলাকায় তিনি অত্যন্ত সৎ ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
কড়ৈতলী বাজার কমিটির সদস্য সাংবাদিক আমান উল্লা ফারাবী শোক প্রকাশ করে বলেন, আবু তাহের এলাকায় মাস্টার নামেও বেশ পরিচিত ছিলেন। এলাকার বহু মানুষের কাছে, বিশেষ করে সেচকাজে জড়িত কৃষকদের কাছে তার কয়েক লাখ টাকা পাওনা রয়েছে। একজন সৎ মানুষের এই আকস্মিক বিদায়ে আমরা শোকাহত। আশা করছি, তার দেনাদাররা সততার সাথে সেই বকেয়া পাওনা পরিবারকে বুঝিয়ে দেবেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক গাড়ি ও চালককে সনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital