বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নৌযান শুমারি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:৫৩ পিএম
চাঁদপুরে নৌযান শুমারি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে প্রথমবারের মতো পরিচালিত নৌযান শুমারি ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরে অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে প্রথমবারের মতো পরিচালিত নৌযান শুমারি ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। নৌযান শুমারি ২০২৬-এর উদ্দেশ্য, আওতা, মাঠপর্যায়ের প্রস্তুতি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক মানিক হোসেন।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান নৌযান শুমারি সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর, নৌযান মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আগামী ২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী নৌযান শুমারির মূল গণনা কার্যক্রম পরিচালিত হবে। নৌযান শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের একটি নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যভান্ডার তৈরি হবে। এ তথ্যভান্ডার ভবিষ্যতে নৌপরিবহন খাতের উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাঁদপুরে নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও নির্ভুলভাবে শুমারি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Model Hospital

সভায় জানানো হয়, দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের একটি নির্ভরযোগ্য ও হালনাগাদ ডাটাবেইজ তৈরির লক্ষ্যে এ শুমারি পরিচালনা করা হচ্ছে। নৌপরিবহন খাতের উন্নয়ন, পরিকল্পনা ও নীতিনির্ধারণে প্রয়োজনীয় তথ্য সরবরাহের পাশাপাশি নৌযান নিবন্ধনসহ সংশ্লিষ্ট কার্যক্রমেও এ ডাটাবেইজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুমারির আওতায় দেশের বিভিন্ন জলসীমায় চলাচলকারী সব ধরনের ইঞ্জিনচালিত নৌযান অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে ডাম্ব বার্জ, অন্য নৌযানের মাধ্যমে টেনে বা ধাক্কা দিয়ে পরিচালিত নৌযান এবং থিম পার্ক, ওয়াটার পার্ক ও রিসোর্টের জলাশয়ে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌযান ও স্পিডবোটও রয়েছে। তবে সামরিক বাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত নৌযান এবং সাধারণ ইঞ্জিনবিহীন নৌকা এ শুমারির আওতায় থাকবে না। চাঁদপুরে ৮ হাজার ১৭৪ নৌযানের প্রাথমিক তথ্য শুমারির প্রস্তুতি হিসেবে গত ৪ থেকে ১৭ মে দেশব্যাপী লিস্টিং কার্যক্রম পরিচালনায় মাধ্যমে সংগ্রহ করা হয়। এর মাধ্যমে নৌযান ঘাটের অবস্থান ও নৌযানের প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তী সময়ে যাচাই-বাছাই শেষে চাঁদপুর জেলায় ১৬টি জোন, ১৪৯টি ঘাট ও ১৫৭টি গণনা এলাকা নির্ধারণ করা হয়েছে।

জেলায় ১১২ জন গণনাকারী মাঠপর্যায়ে নৌযান শুমারির কার্যক্রম পরিচালনা করবেন। লিস্টিং কার্যক্রমে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাঁদপুর জেলায় ঘাটভিত্তিক ৪ হাজার ৮০৪টি এবং খানাভিত্তিক ৩ হাজার ৩৭০টি—সব মিলিয়ে ৮ হাজার ১৭৪টি ইঞ্জিনচালিত নৌযানের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন কমান্ডার,চাঁদপুর জেলা বালুবাহী মালিক সমিতির নেতৃবৃন্দ, চাঁদপুর ফিশিং কান্ট্রি বোড মালিক সমিতি, চাঁদপুর জেলা সিমেন্টবাহী ট্রলার বাল্কহেড মালিক সমিতি, জেলা তথ্য অফিসার, ইসলামি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital