বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সোনালী ব্যাংকের নতুন বাজার শাখার কার্যক্রম উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:০৭ পিএম
চাঁদপুরে সোনালী ব্যাংকের নতুন বাজার শাখার কার্যক্রম উদ্বোধন

চাঁদপুরে সোনালী ব্যাংক পিএলসির নতুন বাজার শাখার নতুন ভবনের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুরে সোনালী ব্যাংক পিএলসির নতুন বাজার শাখার নতুন ভবনে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনের তৃতীয় তলায় শাখাটির নতুন কার্যালয়ে এ উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। উদ্বোধনী বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসির কুমিল্লা বিভাগীয় জেনারেল ম্যানেজার্স অফিসের জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. গোলাম ছিদ্দিক।

সোনালী ব্যাংক পিএলসির চাঁদপুর জেনারেল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, সোনালী ব্যাংক পিএলসির নতুন বাজার শাখা দীর্ঘদিন জরাজীর্ণ ভবনে কার্যক্রম পরিচালনা করেছে। সেখান থেকে এখন নতুন ও সুন্দর পরিবেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এজন্য তিনি ব্যাংক কর্তৃপক্ষকে অভিনন্দন ও শুভকামনা জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন কার্যালয়ে গ্রাহকরা আরও আধুনিক ও উন্নত সেবা পাবেন।

Model Hospital

তিনি আরও বলেন, বিভিন্ন ধরনের ঝুঁকি থাকা সত্ত্বেও বেসরকারি ব্যাংকগুলোতে গ্রাহকের সংখ্যা অনেক। এর অন্যতম কারণ হলো ভালো আচরণ ও উন্নত সেবা। সোনালী ব্যাংক রাষ্ট্রের মালিকানাধীন একটি গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। এখান থেকে গ্রাহকরা নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা পেয়ে থাকেন। তাই কর্মকর্তাদের ভালো ব্যবহার ও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

সিনিয়র অফিসার হাবিবুল মোরসালিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ব্যাংকার মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী হাশেম এবং সোনালী ব্যাংকের গ্রাহক জামাল সাকি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান সোনালী ব্যাংক পিএলসির নতুন বাজার শাখার ব্যবস্থাপক মো. মনির হোসেন।

আলোচনা শেষে নতুন ভবনে নতুন বাজার শাখার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, বিএমএর সাবেক সভাপতি ডা. এস এম শহিদুল্লাহ, সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মানিক সরকার ও আহসান আল আলভীসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital