শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জন: চিকিৎসক বা প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছে সাদীদ

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:২৯ এম
এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জন: চিকিৎসক বা প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছে সাদীদ

আশরাফ আহসান চৌধুরী (সাদীদ) ফাইল ফটো।

চলতি বছরের এসএসসি ২০২৬ পরীক্ষায় অসামান্য কৃতিত্ব অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী আশরাফ আহসান চৌধুরী (সাদীদ)। সে ঢাকার ন্যাশনাল আইডিয়াল কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে পাবলিক পরীক্ষায় কাঙ্ক্ষিত ‘গোল্ডেন এ প্লাস’ (Golden A+) অর্জন করে নিজের মেধার স্বাক্ষর রেখেছে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা অত্যন্ত আনন্দিত।

​পড়াশোনায় শুরু থেকেই অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী সাদীদ। তার এই সাফল্যের পেছনে নিয়মিত অধ্যবসায় এবং বাবা-মা ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ কাজ করেছে বলে সে জানায়।

সাদীদের পিতা মোঃ আহসান উল্যাহ চৌধুরী বর্তমানে সিটি ব্যাংক পিএলসি, কচুয়া শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (SAVP) ও শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে সিটি ব্যাংকে কর্মরত রয়েছেন ।

আশরাফ আহসান চৌধুরী (সাদীদ) বলেন, ​ভবিষ্যতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে রয়েছে সুদূরপ্রসারী পরিকল্পনা। তার প্রবল ইচ্ছা দেশের শীর্ষস্থানীয় কোনো পাবলিক মেডিকেল কলেজ কিংবা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET)-এ পড়াশোনা করার। চিকিৎসা বিজ্ঞান অথবা প্রকৌশল বিদ্যায় উচ্চশিক্ষা গ্রহণ করে সে দেশের সেবা করতে এবং নিজেকে একজন দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তুলতে চায়।

Model Hospital

তিনি আরও বলেন,  ​তবে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে মেলে ধরার পরিকল্পনা রয়েছে তার। যদি কোনো কারণে দেশে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে পড়ার সুযোগ না হয়, তবে সে IELTS সম্পন্ন করে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের প্রস্তুতি নেবে। ​উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে নিজের ব্যক্তিগত স্বপ্ন পূরণের পাশাপাশি ভবিষ্যতে দেশ, সমাজ ও সাধারণ মানুষের কল্যাণে অবদান রাখতে চায় সাদীদ।

মেধাবী এই তরুণ তার আগামী দিনের পথচলায় সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital