বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ভাবে ঘর নির্মাণের অভিযোগ

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:৩১ এম
কচুয়ায় আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ভাবে ঘর নির্মাণের অভিযোগ

কচুয়ায় কুটিয়া লক্ষ্মীপুর আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক নতুন ঘর নির্মাণের অভিযোগ।

কচুয়া পৌরসভার কুটিয়া লক্ষ্মীপুর জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ভাবে নতুন ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার  স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
সরজমিনে  গিয়ে জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মোখলেছুর রহমানের সঙ্গে একই এলাকার ইয়াসিন, ইয়াকুব ও ইউনুসের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই নিয়ে চাঁদপুর বিজ্ঞ আদালতে মোখলেছুর রহমানের পক্ষে তার বোন কোহিনুর বেগম নিষেধাজ্ঞা মামলা দায়ের করেন। আদালত জমিতে স্থাপনা নির্মাণ বা কোনও ধরনের পরিবর্তন না করার জন্য নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু আদালতের সেই নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষ ইয়াসিন, ইয়াকুব ও ইউসুফ গংরা ওই যায়গায় নতুন ঘর নির্মাণের কাজ শুরু করেন।
মামলার বাদী কোহিনুর বেগম জানান, সাবেক ৮৪ নং হালে ৯৮ নং লক্ষীপুর মৌজার সি.এস ৩৯ নং, এস.এ ৫৬ নং, বি.এস, ডি.পি. ১০ নং খতিয়ানভুক্ত সাবেক ২২১ দাগে হাল ৭৩৬ দাগে মোঃ ৭২ একর অন্দরে মোঃ ০৩ একর তদান্দরে মোঃ ০১ একর (এক শতাংশ) নালিশী ভূমি বটে। যাহার উত্তরে- মসজিদের রাস্তা, দক্ষিণে- আঃ গফুর গং, পশ্চিমে- প্রার্থী গং, পূর্বে-প্রতিপক্ষগণ। আমার ভাইয়ের মোখলেছুর রহমানের বাড়ি থেকে বের হওয়ার চলাচলের রাস্তার উপর ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক ভাবে দখল করে ঘর নির্মাণ শুরু করেন। এতে বাধা প্রদান করলে বিভিন্ন ধরনের হুমকি-ধামতি শুরু করে। এছাড়াও প্রতিপক্ষরা বিভিন্ন সময় আমাদের পরিবারের উপর জোর জুলুম করে আসছে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি।
বিবাদী ইয়াসিন, ইয়াকুব ও ইউনুস বলেন, আমরা মোখলেছুর রহমানের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দিয়ে নির্দিষ্ট জায়গায় এখন ঘর নির্মাণের কাজ শুরু করেছি। আমরা কোন মোখলেছুর রহমানের জায়গার উপর কোন ঘর নির্মাণ করেনি।
আদালতের নিষেধাজ্ঞার বিষয় নিয়ে জানতে চাইলে তিনি তারা বলেন, আমরা আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। বর্তমান আমাদের মামলা চলমান রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital