বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মানবিক কাজে প্রশংসায় ভাসছেন ইউপি সদস্য প্রার্থী ছালে আহমেদ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:৫১ পিএম
কচুয়ায় মানবিক কাজে প্রশংসায় ভাসছেন ইউপি সদস্য প্রার্থী ছালে আহমেদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বিভিন্ন সামাজিক মানবিক কাজ করে যাচ্ছেন ছালে আহমেদ মুন্সি। তিনি এলাকায় সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থেকে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। বিশেষ করে ওয়ার্ডের বেশ কিছু জনদুর্ভোগ রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন।

এছাড়া এলাকায় গরীব অসহায় মানুষদের পাশে থেকে নিয়মিত সার্বিক সহযোগিতা করে আসছেন। ছালে আহমেদ মুন্সী পালগিরি গ্ৰামের মুন্সিবাড়ির মৃত নূরে আলমের সুযোগ্য সন্তান। তাদের বংশ ও পারিবারিক ঐতিহ্যের এলাকায় ব্যাপক সুনাম রয়েছে। এই ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে সৎ, যোগ্য ও তরুণ প্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন ছালে আহমেদ মুন্সি।

স্থানীয় সরকারের ইউপি নির্বাচন ঘনিয়ে আসায় তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সাথে নিয়মিত আলোচনা ও বৈঠক করে যাচ্ছেন। সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ছালে আহমেদ মুন্সি দীর্ঘদিন ধরে এলাকার নানা সামাজিক কর্মকাণ্ড ও মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। একজন অন্যায়ের প্রতিবাদী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তি হিসেবে ওয়ার্ডবাসীর মধ্যে তাঁর একটি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

স্থানীয় ভোটারদের দাবি, এলাকায় তরুণ ও সৎ নেতৃত্বের বিকল্প নেই। সেই হিসেবে ছালে আহমেদ মুন্সি একজন সুযোগ্য প্রার্থী। এলাকার সাধারণ মানুষের সাথে আলাপকালে অত্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া গেছে ছালে আহমেদ মুন্সির।

Model Hospital

এ বিষয়ে ছালে আহমেদ মুন্সি জানান, “আমি দলমতের ঊর্ধ্বে উঠে ৫নং ওয়ার্ডের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়ন করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। নির্বাচিত হলে এই ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital