বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সকল মানুষকে নিয়ে এক যোগে এগিয়ে যেতে চাই; ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ২:৩৭ পিএম
সকল মানুষকে নিয়ে এক যোগে এগিয়ে যেতে চাই; ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

মো: রাছেল, কচুয়া : কচুয়ার উপজেলার কাদলা ইউনিয়নের মধ্য মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন শুভ উদ্ভোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ফিতা কেটে নতুণ ভবনটি উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন- আমি যতদিন আপনাদের সেবা করার কাবিলত নিয়ে বেঁচে থাকব তত দিন আপনাদের সেবা করতে থাকব। সকলকে সেবা করে বঙ্গবন্ধুর অনুশাসনে এদেশকে সত্যিকারের সোনার বাংলা রূপান্তিত করবো। এই মনপুরা গ্রামে তিনটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আপনাদের ৫-১০ বছরের সন্তানরা যখন এই বিদ্যালয়ে এসে লেখা পড়া শেষ করে বের হয়ে যাবে তখন তারা অলোকিত মানুষ হবে। এই অলোকিত মানুষরাই সকলকে নিয়ে আলোকিত সমাজ গড়বে। সকল মানুষকে নিয়ে এক যোগে এগিয়ে যেতে চাই। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনারা সঠিক ও সৎ ও দক্ষতা সম্পন্ন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

মধ্য মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান, কচুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোহাগ উদ্দিন, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল, সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য ওয়াবেদ হোসেন প্রমুখ।

Model Hospital

বিকেলে আয়মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital