শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে চাঁদপুরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:৪৩ পিএম
কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে চাঁদপুরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে মশাল মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা গণঅধিকার পরিষদ।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় জেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সদ্য সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সদ্য সাবেক আহ্বায়ক কাজী রাসেল, সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়ামত উল্লাহ ও জাকির হোসেন, সাবেক যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল আমিন সুমন এবং চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
বক্তারা কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সংগঠনটির নেতাকর্মীদের দাবি, গত ১৫ আগস্ট কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে নিয়ে এমপি আমির হামজার কথিত কটূক্তিমূলক বক্তব্যকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণঅধিকার পরিষদের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হন বলে দাবি করা হয়।
মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব হাসান মিজি, মতলব দক্ষিণ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. কাউছার আলম, যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি এইচএম শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা নিশান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদুল ইসলাম, লক্ষ্মীপুর ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. অলি উল্যাহ, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি এবং সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক আরাফাত হোসেন অপুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital