বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া নূরপুর ল্যাবরেটরি উবি’র খেলার মাঠ মেরামত করে দিলেন সভাপতি শাখাওয়াত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:৫৩ পিএম
কচুয়া নূরপুর ল্যাবরেটরি উবি’র খেলার মাঠ মেরামত করে দিলেন সভাপতি শাখাওয়াত

কচুয়ার নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের খেলাধুলার মাঠ নিজ অর্থায়নে মেরামত করে প্রশংসায় ভাসছেন, বিদ্যালয়ের সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন শাক্কু।

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ও নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলাধুলার মাঠটি বালু দিয়ে মেরামত করে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করেছেন, নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা যুবদলের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শাখাওয়াত হোসেন শাক্কু।
মঙ্গলবার সকালে  শাখাওয়াত হোসেন শাক্কু নিজ অর্থায়নে এলাকার শ্রমিক দিয়ে জলাবদ্ধতা থাকা মাঠটি বালু দিয়ে মেরামত করে প্রশংসায় ভাসছেন।
স্থানীয়রা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠটি জলাবদ্ধতা ও কাদামাটিতে শিক্ষার্থীরা হাঁটাচাড়া করতে পারে না।  শিক্ষার্থীরা বিদ্যালয় শ্রেণিকক্ষে প্রবেশ করতে গিয়ে অনেক সময় পানিতে বই খাতা পড়ে যায়। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় তরুণ যুবকরা মাঠে প্রায় সময় পানি থাকার কারণে খেলাধুলা করা যায় না। বিশেষ করে এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান এই বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয়। বিদ্যালয়ের খেলাধুলার মাঠটি মেরামত করে আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছেন কমিটির  বিশিষ্ট সমাজসেবক, দানশীল ব্যক্তি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন শাক্কু।
এই কাজ করার জন্য শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে শাখাওয়াত হোসেন শাক্কুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, মাঠের ভিতরে জলাবদ্ধতা ও কাদাপানি জমে থাকার কারণে আমরা খেলাধুলা করতে পারছি না। এই অবস্থা দেখে আমাদের বিদ্যালয়ের সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন শাক্কু নিজ অর্থায়নে মাঠটি বালু দিয়ে ভরাট করে মেরামত করে দেওয়ায় ধন্যবাদ জানাই।
নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুন্নি আক্তার জানান, আমার বিদ্যালয়ের
কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা করার দূরের কথা, একটু বৃষ্টি হলেই কাদা ও দূষিত পানির কারণে বিদ্যালয়ে আসতে পারে না । শিক্ষার্থীদের কথা চিন্তা করে খেলাধুলার মাঠটি বালু দিয়ে ভরাট করে মানবিক কাজ করেছেন, এই এলাকার কৃতি সন্তান ও সমাজসেবক শাখাওয়াত হোসেন শাক্কু। আমার বিদ্যালয়ের পক্ষ থেকে উনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন জানান, বর্ষা ও বৃষ্টি মৌসুমে জলাবদ্ধতার কারণে খেলাধুলা করতে পারেন না বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও স্থানীয় তরুণ যুবকরা। এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন শাক্কু নিজ অর্থায়নে বালু দিয়ে ভরাট করে বিদ্যালয়ের মাঠের পরিবেশ পাল্টিয়ে দিয়েছে।
তিনি আরো বলেন, সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন শাক্কু নিজ অর্থায়নে বিদ্যালয়ের বাউন্ডারি দেওয়াল, দুটি দৃষ্টিনন্দিনী গ্রেট করার জন্য পরিকল্পনা নিয়েছেন। বিদ্যালয়ের সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন শাক্কুর দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।