শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ আটক ৫

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:২৬ পিএম
কচুয়ায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ আটক ৫

কচুয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ৫ গ্ৰেফতার।

‎চাঁদপুরের কচুয়া উপজেলায় পৃথক পৃথক বিশেষ অভিযানে ৮১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ।
‎
মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকেলে পরিচালিত এসব অভিযানে উদ্ধারকৃত মাদকের ঘটনায় পৃথক ৫টি মামলা দায়ের করা হয়েছে।
‎
পুলিশ জানায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ রাশেদুল হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
‎
অভিযানের প্রথম পর্যায়ে এসআই মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আকানিয়া নাছিরপুর এলাকায় অভিযান চালিয়ে মাহমুদা বেগম (৩৫) নামে এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
‎একই দিনে এসআই মো.সোহেল খান সঙ্গীয় ফোর্স নিয়ে পোরসভাধীন মৃধা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দাউদ হোসেন (৩০) কে গ্রেপ্তার করেন।
‎
এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীরামপুর এলাকার মানিক মেম্বারের বাড়ির সামনে থেকে রিয়াদ (২৪) কে গ্রেপ্তার করেন।
‎
এছাড়া এসআই রুবেল ও ফ.ম শাহজাহান দক্ষিণ পাড়াগাঁও ও বলরা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে নিজাম উদ্দিন শুভ (২৬) ও তানভীর (২৫) কে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
‎
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার (১৯ আগষ্ট) আইনানুগ প্রক্রিয়া শেষে  পুলিশ পাহারায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
‎
কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital