বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাজারগাঁয়ে সচেতনতামূলক সভা ও র‍্যালি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:৪৪ এম
মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাজারগাঁয়ে সচেতনতামূলক সভা ও র‍্যালি

হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৯ আগস্ট বিকেলে রাজারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। র‍্যালিতে রাজারগাঁও ফাজিল মাদ্রাসা ও রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

পরে রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমার সভাপতিত্বে এবং থানার এসআই মো. জহিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান মিয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান, রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আনিছুর রহমান, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহপরান, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ মো. কামরুজ্জামান নেছার ও মো. রফিকুল ইসলাম রনি। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন রাজারগাঁও ফাজিল মাদ্রাসার ছাত্র মো. আমির হামজা এবং রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মৌমিতা রায়।

Model Hospital

উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে মাদককে সমাজ থেকে চিরতরে নির্মূল করতে তরুণ সমাজকে খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।