বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমি কাজ করতে এসেছি, আপনারা কাজ করার সুযোগ দেবেন : এম এ হান্নান এমপি

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:১৭ পিএম
আমি কাজ করতে এসেছি, আপনারা কাজ করার সুযোগ দেবেন : এম এ হান্নান এমপি
গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ গভর্নিং বডির নির্বাচনে দাতা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব এমএ হান্নান এমপি। শনিবার (২২ আগস্ট ২০২৬) বিকেলে কলেজে অনুষ্ঠিত দাতা সদস্যদের মধ্যে নির্বাচনে এমএ হান্নান গোপন ব্যালটের মাধ্যমে শতভাগ ভোট পেয়ে নির্বাচিত হন।
প্রিজাইডিং অফিসার আইসিটি কর্মকর্তা নাজমুল হোসেন ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব এমএ হান্নান এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, বিশিষ্ট রাজনীতিবিদ মোতাহার হোসেন পাটওয়ারী সিআইপি, কলেজের হিতৈষী সদস্য লায়ন ফখরুল আহমেদ ফয়সাল, ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, রাজনীতিবিদ ডা. আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ মোল্লা, কলেজ অধ্যক্ষ হরিপদ দাস, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়াসহ ২০ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিগণ।
পরে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে এমএ হান্নান এমপি বলেন, এই কলেজের উন্নয়নে অনেকের সাথে আমারও ভূমিকা রয়েছে। তবে আমি কখনোই এসব দেখাতে বা জাহির করতে আসি না। আমি চাই আমরা ও আপনারা সকলে মিলে একসাথে এই কলেজের উন্নয়ন করবো। এই কলেজে অনার্স চালু করতে পারলে এই অঞ্চলের শিক্ষার্থীরা এখান থেকেই উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবে।
এমপি আরো বলেন, আমি জনগণের ভোটে এমপি হয়েছি। তাই জনগণ তথা এই উপজেলার উন্নয়নে সর্বোচ্চ কাজ করবো। আমি কাজ করতে এসেছি, আশা করছি আপনারা কাজ করার সুযোগ দেবেন। শুধু শুধু কাজে ব্যাঘাত ঘটালে কাজের গতি কমে আসে। আমি সর্বদা বিভিন্ন মন্ত্রীদের কাছে এলাকার জন্যে তদবির করে যাচ্ছি। কিন্তু কিছু লোক অযথা নানা বিষয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে। সরকারের সকল উন্নয়ন কার্যক্রমের সকল কিছুতেই যেনো ফরিদগঞ্জ অগ্রভাগে থাকে সেই চেষ্টা আমার আছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital