শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:২১ পিএম
চাঁদপুরে বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু
শাহরাস্তিতে বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশন ও আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াকুব আলী (৪২) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে শাহরাস্তি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাজিরকাপ গ্রামের হাফেজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব আলী উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের ভোলদিঘী গ্রামের পাটওয়ারী বাড়ির সেরাজুল হকের ছেলে। তিনি ভোলদিঘী উত্তর বাজারে ‘দুই বোন ডেকোরেটর’ নামে একটি ব্যবসা পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজিরকাপ গ্রামের হাফেজ বাড়ির শামসুল হকের মেয়ের বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশন ও সাজসজ্জার কাজ করছিলেন ইয়াকুব আলী। বিকেলে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পর বৈদ্যুতিক তারে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইয়াকুব আলীর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ডেকোরেটর ব্যবসার সঙ্গে যুক্ত ইয়াকুব আলী ছিলেন সদালাপী ও আন্তরিক স্বভাবের মানুষ। তাঁর এমন আকস্মিক মৃত্যু পরিবার ও এলাকাবাসীর জন্য গভীর বেদনার।
এ ঘটনায় নিহতের পরিবার-স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital