সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে দৈনিক চাঁদপুর বার্তার দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ৪:০৫ পিএম
হাজীগঞ্জে দৈনিক চাঁদপুর বার্তার দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক চাঁদপুর বার্তার ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর এর কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।

চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার খন্দকার আরিফের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সদস্য ও ন্যাশনাল কম্পিউটারের সত্ত্বাধীকারী মো. জহিরুল ইসলাম লিটন, প্রেসকাবের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির।
বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, নতুনের কথা’র প্রকাশক ও সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও হাজীগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি প্রমুখ। বক্তব্য শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

দৈনিক চাঁদপুর খবরের হাজীগঞ্জ ব্যুরো ইনর্চাজ সাইফুল ইসলাম সিফাতের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক ইলশেপাড় এর হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ্, দৈনিক চাঁদপুর প্রবাহের হাজীগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলাম জয়, দৈনিক শপথ এর ব্যুরো ইনচার্জ মজিবুর রহমান রনি প্রমুখ।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।