শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ৩দিন ব্যাপী মৌলিক ও চিকিৎসা প্রশিক্ষণ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:৪১ পিএম
চাঁদপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ৩দিন ব্যাপী মৌলিক ও চিকিৎসা প্রশিক্ষণ উদ্বোধন

চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যের রেড ক্রিসেন্ট সোসাইটির মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী বক্তব্য রাখছেন ইউনিটের এডহক কমিটির সেক্রেটারি ফয়সাল আহমেদ বাহার।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটে ৩০ জন যুব সদস্যের অংশগ্রহণে চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) চাঁদপুর ইউনিট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিটের এডহক কমিটির সেক্রেটারি ফয়সাল আহমেদ বাহার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী এডহক কমিটির সদস্য তমাল কুমার ঘোষ, সদস্য সাংবাদিক  সোহেল রুশদী,সদস্য ডা. মোহাম্মদ জাহাঙ্গীর খান ও সদস্য . রিয়াজুর রহমান রানা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর ইউনিট লেভেল অফিসার ও সহকারী পরিচালক মো: নুরুল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের আজীবন সদস্য মো. আলমগীর হোসেন পাটওয়ারী, চাঁদপুর ইউনিটের যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরীসহ ইউনিটের অন্যান্য যুব রেড ক্রিসেন্ট সদস্যরা।
প্রশিক্ষণের মাধ্যমে যুব রেডক্রিসেন্ট সদস্যদের প্রাথমিক চিকিৎসা, জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া প্রদান এবং মানবিক সহায়তা প্রদানের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে দুর্যোগ ও সংকটকালীন সময়ে আরও দক্ষতার সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
মানবতার সেবায় দক্ষতা অর্জন এবং দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে যুব রেড ক্রিসেন্ট, চাঁদপুর ইউনিটের এ প্রশিক্ষণ কার্যক্রমকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital