বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা আকরাম গ্রেপ্তার

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:৫১ পিএম
ফরিদগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা আকরাম গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আকরাম হোসেন রবিন (৩৬) নামের কার্যক্রম নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন রবিনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাতে ফরিদগঞ্জ বাজারের ‘হাজী হোটেল’ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানটি পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালিয়ে রবিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আকরাম হোসেন রবিন ফরিদগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ালী গ্রামের মিজি বাড়ির মৃত তোফায়েল আহামদ ও নুরজাহান বেগমের ছেলে। স্থানীয়ভাবে তিনি পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
থানা ও আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট ফরিদগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯, ১০ ও ১২ ধারায় একটি মামলা করা হয়। মামলাটি তদন্ত করে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে রবিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ছাড়া চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এ দায়ের করা সিআর-৫৩৪/২৪ মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩৮৬, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে। পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে তিনি ওই মামলায় পরোয়ানাভুক্ত ছিলেন।
পুলিশ জানায়, দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিনকে সোমবার চাঁদপুরের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital