বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সবাইকে বঙ্গবন্ধুর আত্মজীবনী সম্পর্কে জানতে হবে : চেয়ারম্যান নাজিম দেওয়ান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ৪:১৮ পিএম
সবাইকে বঙ্গবন্ধুর আত্মজীবনী সম্পর্কে জানতে হবে : চেয়ারম্যান নাজিম দেওয়ান
মাসুদ হোসেন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বিদ্যালয় মিলনায়তনে ঢাকা মুনিরা ওভারসীজ রিক্রুটিং এজেন্সির চেয়ারম্যান ও সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে বলেই আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধু বেঁচে থাকাকালীন মানবসেবায় কাজ করে গেছেন। তাঁকে অনুসরণ করে আমাদেরও মানবসেবায় কাজ করে যেতে হবে। এতে দুনিয়াতেও লাভ পরকালেও লাভ।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল খুবই ভালো মানুষ। তিনি মানব সেবায় কাজ করে গেছেন। তাই আমাদের সবাইকে বঙ্গবন্ধুর আত্মজীবনী সম্পর্কে জানতে হবে। জানলেই একটা আত্মতৃপ্তি পাওয়া যাবে। তিনি আরো বলেন, আমাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না।
বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আমরা সামাজিক মর্যাদা পেয়েছি। বঙ্গবন্ধু আমাদের মহানায়ক। দেশের জন্য বঙ্গবন্ধু অনেক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন। জাতীয় শিশু দিবসে সেই মহান মানুষটিকে শিশুরা স্মরণ করবে এটাই স্বাভাবিক। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি পড়লে জাতির পিতার জীবনী সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। সেই সাথে তোমরা বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ইভটিজিং কিংবা কোন হয়রানির শিকার হও তাহলে আমাকে ফোন করবে। আমি যথাযথ ব্যবস্থা নিবো।
সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শহীদ উল্যাহ মাষ্টার, ঢাকাস্থ সেনগাঁও সমাজকল্যাণ সংঘের আহবায়ক জাকির হোসেন জাহাঙ্গীর তালুকদার, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সরকার, কলাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মোতালেব তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মোশারফ হোসেন খোকা, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ কাশিম ভুইয়া, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন পাটওয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ডিজিটাল লাইটিং সাইনবোর্ড স্থাপনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।