বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সিফাতের প্রচারণায় কালবেলার সাংবাদিক অমরেশ দত্ত জয়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:৫২ পিএম
সিফাতের প্রচারণায় কালবেলার সাংবাদিক অমরেশ দত্ত জয়
আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী সাইফুল ইসলাম সিফাতের প্রচারণায় ছিলো দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয়।
২৪ আগষ্ট সোমবার দুপুরে হাজীগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারণায় অমরেশ অংশ নেন।
জানা যায়, ইসলামিয়া মডার্ণ হাসপাতালের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিফাত আসন্ন হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে কোষাধক্ষ পদপ্রার্থী হয়েছেন। ব্যবসার পাশাপাশি সিফাত একজন গণমাধ্যমকর্মী হিসেবে হাজীগঞ্জে সুপরিচিত মুখ। তিনি বিজয় টিভিসহ একাধিক গণমাধ্যমে কাজ করছেন। আর তাতেই একজন গণমাধ্যমকর্মীকে ব্যবসায়িক অঙ্গণেও সফল দেখতে প্রচারণায় অংশ নেন সাংবাদিক অমরেশ দত্ত জয়।
এ বিষয়ে দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয় বলেন, আমি একজন গণমাধ্যমকর্মী হয়ে আরেকজন গণমাধ্যম কর্মীর শুভকামনা জানাবো এটাই ত স্বাভাবিক। আমি চাই কলস প্রতীক বিপুল ভোটে জয়লাভ করুক। আমার পক্ষ থেকে রইলো আগাম শুভেচ্ছা ও অভিনন্দন।
উল্লেখ্য, অমরেশ দত্ত জয় চাঁদপুরের একজন সুপরিচিত সাংবাদিক। তিনি বর্তমানে দৈনিক কালবেলা এবং অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডট কমে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। ইতিপূর্বে তিনি দৈনিক সংবাদ, নাগরিক টিভি সহ জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমে সুনামেরসহিত কাজ করে সাংবাদিক পেশায় নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital