শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে ওয়ালী উল্লাহ পাটোয়ারীর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১:৫৮ এম
মতলবে ওয়ালী উল্লাহ পাটোয়ারীর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল

তলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম ওয়ালী উল্লাহ পাটোয়ারীর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম।

মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও রেক্টর এবং শিক্ষাগুরু মরহুম ওয়ালী উল্লাহ পাটোয়ারীর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার বিকাল ৩ টায় অত্র বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। তিনি তার বক্তব্যে বলেন, ওয়ালী উল্লাহ পাটোয়ারী শুধু শিক্ষা গুরুই ছিলেন না, তিনি একজন শিক্ষার যাদুকর ছিলেন। তাঁর ছাত্ররাই আজ দেশে ও বিদেশে বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়ে আছেন।ওয়ালি উল্লাহ পাটোয়ারীর ঐতিহ্য বুকে ধারন করে এ প্রজন্মকে সুশিক্ষা অর্জন করে এগিয়ে যেতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থার অভুতমান উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। এসময় তিনি আরও বলেন, তৎকালীন সময়ে দু’বারের জাতীয় পদক পাওয়া শিক্ষক মরহুম ওয়ালী উল্লাহ পাটোয়ারীর মতো সৎ, সাহসী, বিনয়ী, প্রজ্ঞাবান ও আদর্শ শিক্ষক বর্তমান সময়ে সারা দেশে একজনও খুঁজে পাওয়া যাবে না। ওনার ঐতিহ্যকে অনুসরণ করে শিক্ষক ও শিক্ষার্থীদের আগামীর পথ চলতে হবে। তাহলেই মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যলয়ের সুনাম অক্ষুন্ন থাকবে।
মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাভেদ হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইমরান হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ালী উল্লাহ পাটোয়ারীর ছাত্র এবং মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আইনুন নাহার  কাদরী, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব এমদাদ হোসেন খান, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম, মতলব কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল।
আলোচনা সভা শেষে মরহুম ওয়ালী উল্লাহ পাটোয়ারীর বিদেহী আত্বার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন নিউ হোস্টেল জামে মসজিদের ইমাম মাওলানা মো. শাহাদাত হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital