বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদরের চান্দ্রা বাজারে গাছকাটার শ্রমিককে বেদম পেটানোর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:২৫ পিএম
চাঁদপুর সদরের চান্দ্রা বাজারে গাছকাটার শ্রমিককে বেদম পেটানোর অভিযোগ
চাঁদপুরে মাছুম (নান্টু) নামের এক অসহায় দিনমজুর ব্যাক্তিকে বেদম পিটিয়ে আহত করেছেন‌ মামুন পাটোয়ারী নামে চান্দ্রা বাজারের ঔষধ ব্যবসায়ী‌। গত শুক্রবার চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
বর্তমানে আঘাতের ক্ষত শরীরে নিয়ে ওই অসহায় দিনমজুর নান্টু বিছানায় কাতরাচ্ছেন। তিনি এতটাই গরীব ও দুর্বল যে, এই অমানবিক নির্যাতনের বিষয়ে কারো কাছে বিচার চাওয়া তো দূরের কথা, মুখ খুলতেও ভয় পাচ্ছেন। মামুন পাটোয়ারীর এমন অমানবিক কর্মকান্ডে এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের মাধ্যমে জানা যায় মাছুম ওরফে নান্টু নামের এই গরীব ও অসহায় লোকটি এলাকায় বিভিন্ন মানুষের বাড়িতে বদলা বা দিনমজুর হিসেবে কাজ করেন। ঘটনার দিন তিনি ওই এলাকার এক ব্যক্তির বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। এসময় ওই বাড়ির মালিকের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে অভিযুক্ত মামুন পাটোয়ারী শ্রমিক নান্টুকে পিটিয়ে আহত করেন। তবে আরেকটি সূত্র থেকে জানা যায়, গাছ এবং জমি নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ রয়েছে।
এ বিষয়ে মামুন পাটোয়ারী সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নান্টু যে লোকের গাছ কাটার কাজ করছিল, সেটি আমার গাছ। আমার জায়গায় গাছ করার কারণে তাকে বারণ করেছি। কথা না শোনায় তাকে কয়েকটা থাপ্পড় দিয়েছি।
যিনি গাছ কাটাচ্ছেন তাকে কিছু না বলে একজন শ্রমিককে মারলেন কেন এমন প্রশ্নের জবাবে মামুন পাটোয়ারী বলেন ‘আমাদের বিষয়টি মিট হয়ে গেছে। আমি ঔষধ এবং চিকিৎসার টাকা দিয়ে বিষয়টি মিট করেছি।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।