শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস ও শোভাযাত্রা

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৪১ পিএম
ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস ও শোভাযাত্রা

ফরিদগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউছিয়া কমিটির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য জশনে জুলুসের শোভাযাত্রা।

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস (শোভাযাত্রা) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে গাউছিয়া কমিটি বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ জুলুসের আয়োজন করা হয়।
উপজেলার চরপাড়া মোহাম্মদীয়া তৈয়্যেবীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য জশনে জুলুসটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় মাদ্রাসা মাঠে এসে জুলুসটি শেষ হয়। র‍্যালিতে হাজার হাজার নবীপ্রেমী ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে প্রিয় নবীর শানে রচিত কালজয়ী নাত ও কবিতার শ্লোক সম্ভবলিত নানা রঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পায়। একই সঙ্গে পুরো র‍্যালিতে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় মধুর নাতে রাসুল।
শোভাযাত্রা শেষে মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
গাউছিয়া কমিটি বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মনু ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা উপদেষ্টা আব্দুল মালেক বুলবুল ও ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সুধিজন এ আয়োজনে শামিল হন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital