বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদক সেবনে ২ জনের সাজা, ইয়াবা-জুয়ায় আটক ৩

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৩৩ পিএম
শাহরাস্তিতে মাদক সেবনে ২ জনের সাজা, ইয়াবা-জুয়ায় আটক ৩
চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক সেবনের সময় দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই দিনে পৃথক অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন এবং অনলাইন জুয়া খেলার সময় আরও একজনকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউপির চান্দাল গ্রামের পদ্মার পাড় এলাকায় মাদক সেবনের সময় অলিউল্লাহর ছেলে ফয়েজুল ইসলাম রিপন (৫০) এবং মৃত মধু মিয়ার ছেলে মোঃ কবির হোসেন (৪৩) কে আটক করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত ফয়েজুল ইসলাম রিপনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোঃ কবির হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এদিকে, শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের রাঢ়া গ্রামের আকদদ বাড়ির সামনে কাঁচা সড়ক থেকে মৃত আইয়ুব আলীর ছেলে  মোঃ আরিফুল্লাহ (৪২) কে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি রাঢ়া (ভূঁইয়া বাড়ি) এলাকার বাসিন্দা। অপর অভিযানে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউপির ৫ নম্বর ওয়ার্ডের ওয়ারুক গ্রামের টামটা-ওয়ারুক বাজারগামী সড়কের ইবাদ মিয়ার বেড়ির সামনে পাকা সড়ক থেকে খানে আলমের ছেলে জোবায়ের হোসেন প্রকাশ জুয়েল (২১)কে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর ইউপির হরিপুর (জমাদ্দার বাড়ি) এলাকার বাসিন্দা।
অন্যদিকে, শাহরাস্তি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকায় শাহরাস্তি মাজারের পূর্ব পাশে মিয়া বাড়ির সামনে পাকা সড়ক থেকে সাইবার অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার সময় তারিকাল আজাদের ছেলে আব্দুল্লাহ আল ফারাবি (২২)কে আটক করা হয়। তিনি শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজমেহার (মন্দির গেট) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আরিফুল্লাহ ও জোবায়ের হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় পৃথক মামলা করা হয়েছে। আরিফুল্লাহর বিরুদ্ধে এফআইআর নং-৩৫, জিআর নং-২৭৮ এবং জোবায়ের হোসেনের বিরুদ্ধে এফআইআর নং-৩৪, জিআর নং-২৭৭ মামলা রুজু করা হয়। উভয় মামলার তারিখ ২৭ আগস্ট ২০২৬।
আব্দুল্লাহ আল ফারাবির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় এফআইআর নং-৩৬, জিআর নং-২৭৯ মামলা করা হয়েছে। এর আগে ২৫ আগস্ট রাতে শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউপির আয়নাতলী গ্রামের মীর বাড়ি জামে মসজিদের সামনে পাকা সড়ক থেকে অনলাইন জুয়া খেলার সময় মোঃ আলমগীর হোসেন (৪৫)কে আটক করা হয়।
এ ঘটনায় ২৬ আগস্ট জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় এফআইআর নং-৩৩, জিআর নং-২৭৬ মামলা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান বলেন, “মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রমাণের ভিত্তিতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে। একই সঙ্গে অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে পৃথক অভিযানগুলো পরিচালনা করেন এসআই (নিঃ) শফিকুল ইসলাম, এসআই (নিঃ) শমসেদ হোসেন, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান, এএসআই (নিঃ) মোঃ হাসান আহমেদ ও এএসআই (নিঃ) বিশ্বজিৎ নাথসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। আটককৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital