বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে পৃথক পৃথক আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ৯:৫৫ এম
ফরিদগঞ্জে পৃথক পৃথক আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

এস এম ইকবাল : ফরিদগঞ্জে পৃথক পৃথক আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

১৭ মার্চ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, ফরিদগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো পৃথক পৃথক কর্মসূচী পালন করেন।

বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে স্থানীয় সাংসদ মুহম্মদ শফিকুর রহমান, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডাক্তার আশরাফ আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধাদের পক্ষে সহিদ উল্যা তপাদার, পুলিশ প্রশাসনের পক্ষে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ও তদন্ত (ওসি) প্রদীপ মন্ডল, বিআরডিবি,ফরিদগঞ্জ প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর ম্যুারালে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

একই দিনের সকাল ১০টার সময় সাংসদ মুহম্মদ শফিকুর রহমান উপজেলা পরিষদ চত্ত্বরে ৭ দিন ব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Model Hospital

সকাল ৯টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন শেষে আলোচনা সভা, কেককাটা ও দোয়া মুনাজাত করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান আবু সাহেদ সরকারসহ যুবলীগ, ন্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

একই দিন ফরিদগঞ্জ ওয়াপদা প্রাঙ্গনে উপজেলা যুবলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা যুবলীগের আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দীন আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, বীর মুক্তিযুদ্ধা আলী হোসেন ভূঁইয়া, গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যার মাহামুদুল হাছান মিরাজ প্রমূখ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।