রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপন

মো. মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:৪১ পিএম
শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপন
শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, সমাবেশ, আলোচনা সভা ও দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে বিভিন্ন আয়োজন করা হয়।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, প্রেম ও দ্রোহের কবি। তাঁর জীবনদর্শন ও সৃষ্টিকর্ম আমাদের দেশপ্রেম, দায়িত্ববোধ, মানবিকতা এবং অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে। অন্যায়, অবিচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর সাহসী লেখনী আজও আমাদের পথ দেখায়। তিনি বলেন, নজরুলের আদর্শ শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখলে হবে না, তা আমাদের ব্যক্তিজীবন ও সামাজিক কর্মকাণ্ডে ধারণ করতে হবে।
প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে একটি সুন্দর, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
ইউএনও আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, দর্শন ও আদর্শ ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা জাগিয়ে তুলতে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। তিনি বলেন, উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় যারা ভালো করবে, তাদের পরবর্তী পর্যায়ে আরও বড় পরিসরে সুযোগ করে দেওয়া হবে। সবার সহযোগিতা, পরামর্শ ও সম্মিলিত প্রচেষ্টায় ‘নজরুল বর্ষ’ উদযাপনকে অর্থবহ করে তুলতে হবে। আলোচনা সভায় অন্যান্য বক্তারা বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের কালজয়ী অবদান, তাঁর সাহিত্যকর্ম ও আদর্শিক জীবন নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, নজরুলের সাহিত্য বাংলা ভাষা ও সংস্কৃতির অমূল্য সম্পদ। তাঁর সাম্য, প্রেম, মানবতা ও অসাম্প্রদায়িকতার বাণী নতুন প্রজন্মকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সচেতন হতে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামসুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী,
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমাজকল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক পারভীন সুলতানা লাভলী, ইউপি চেয়ারম্যান জোবায়দুল কবির বাহাদুর,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ডা. সাজ্জাদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহাবুবউল আলম, সমবায় কর্মকর্তা মোঃ মোতালেব খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, তথ্য আপা তাসলিমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন এবং শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,উক্ত অনুষ্ঠানে নিজমেহের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের একদল শিক্ষার্থীদের অংশগ্রহণের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্ষুদে শিক্ষার্থীরা গান কবিতা আবৃতি ও নৃত্য পরিবেশন করেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।