রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের বিদায় ও বরণ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ১২:০০ পিএম
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের বিদায় ও বরণ অনুষ্ঠিত

ক্যাম্পাস রিপোর্ট : ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৩টায় কনফারেন্স কক্ষে সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. এ. এস. এম দেলওয়ার হেসেন এর বিদায় এবং বর্তমান অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকারের সভাপতিত্বে এবং পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান।

এতে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মহসীন শরীফ, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আল-আমিন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আলী আজগর ফকির, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ রফিক উল্লাহ, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ শওকত ইকবাল ফারুকী এবং সহযোগী অধ্যাপক মোঃ সেলিম হোসেন এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ জসিম উদ্দিন। বক্তরা সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. এ. এস. এম দেলওয়ার হোসেন এবং বর্তমান অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. এ. এস. এম দেলওয়ার হোসেন তাঁকে বিদায় সংবর্ধনা দেয়ায় কলেজ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘‘চাঁদপুর সরকারি কলেজে চাকুরী হচ্ছে আমার চাকুরী জীবনের সোনালী অধ্যায়। চাঁদপুরে চাকুরীকালীন সময়ে আমি চাঁদপুরের সকলের কাছ থেকে যে শ্রদ্ধা, ভালোবাসা এবং সহযোগিতা পেয়েছি তা আমি চিরস্মরণীয়। চাঁদপুরের সর্বস্তরের জনগণ, প্রশাসনের কর্তাব্যক্তিবর্গ, আইন-শৃঙ্খলা রক্ষাকরীবাহিনী, বিশেষ করে চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দীপু মনি এম.পি যে সাহায্য, সহযোগিতা করেছেন, সে জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’’

Model Hospital

বর্তমান অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. এ.এস.এম দেলওয়ার হোসেন কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরনের। তিনি বলেন, ‘‘অধ্যক্ষ প্রফেসর ড. এ.এস.এম দেলওয়ার হোসেন একজন অমায়িক, নিলোর্ভ এবং অত্যন্ত ধৈর্য্যশীল মানুষ। উনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে।

চাঁদপুর সরকারি কলেজ আজকে যে অবস্থানে এসেছে, তার ভিত প্রফেসর ড. এ.এস.এম দেলওয়ার হোসেন রচনা করেছিলেন। সবার সর্বাত্মক সহযোগিতায় চাঁদপুর সরকারি কলেজ অনেক এগিয়েছে এবং এগিয়ে যাবে।’’ প্রফেসর অসিত বরণ দাশ সাবেক অধ্যক্ষ প্রফেসর এ. এস. এম দেলওয়ার হোসেন এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। সাবেক অধ্যক্ষকে ক্রেষ্ট তুলে দেন বর্তমান অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এবং বর্তমান অধ্যক্ষকে ক্রেষ্ট তুলে দেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রফেসর এ.এস.এম দেলওয়ার হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষক কর্মকর্তাবৃন্দ ২০৫ নং কক্ষে কলেজ পরিবারের সদস্যদের আয়োজনে ফ্যামিলি নাইটস এ যোগ দেন।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।