শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
হাজীগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চাঁদপুরের হাজীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কৃষ্ণের জন্মতিথি উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

হাজীগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিভূতিভূষণ রায় সুজন   ও সাধারণ সম্পাদক রতন সরকার-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত ভক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্মীয় সাজসজ্জায় সজ্জিত হয়ে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন দিক ও ধর্মীয় ভাবধারা তুলে ধরেন। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র ও ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে শোভাযাত্রাটি হাজীগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মো. ওমর সানী আকন। জ

Model Hospital

যুগ্ম সাধারণ শিমুল শিকদার, কোষাধ্যক্ষ গৌরাঙ্গ পোদ্দার, সাংগঠনিক সম্পাদক দুলাল দাস, সহ সভাপতি সুজন রায়, সহ সাংগঠনিক বাবুল দাস, গোপাল সাহা, বললাম সাহা, টিটু সাহা, মহিলা বিষয়ক সম্পাদিকা সম্পা বনিক, সীমা মিশ্র, নন্দিনী দাস, নন্দিনী মজুমদার সতী।

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রোটারিয়ান রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, যুগ্ম সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়ার সদস্য ডা. মানিক লাল মজুমদার, সঞ্জয় কর্মকার, ডাঃ নরেশ চন্দ্র রায়, তাপস সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক ফটিক কুমার সাহা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সুমন দেবনাথ রাজু, সাবেক নেতা লিটন পাল,  হাজীগঞ্জ পূজা উদযাপন এর পৌর শাখার সাধারণ সম্পাদক শ্যামল সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক সংগঠন আমার প্রবাসী ২০২৪ এর সভাপতি শ্রী কৃষ্ণ শিল, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দাস বাপ্পী, অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুমন দেবনাথ রাজু ও রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক নীহারঞ্জন হালদার মিলন। বক্তারা শ্রীকৃষ্ণের আদর্শ, ধর্মীয় মূল্যবোধ, মানবতা, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও অনুষ্ঠানে যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ , বাংলাদেশ হিন্দু মহাজোটের চাঁদপুর জেলার আহ্বায়ক শিবু চন্দ্র দাস, এই ছাড় সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য শোভাযাত্রাকে ঘিরে হাজীগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ভক্তরা শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করেন।

শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শখ করে বাড়িতে বিষধর গোখরা সাপ পুষছিলেন স্থানীয় কাঠমিস্ত্রি ইকবাল হোসেন (৪৫)। সেই সাপের কামড়েই এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামে ঘটেছে এই ঘটনায়। রাতের সাড়ে ৯টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ইকবাল হোসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাপের কামড়ে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন ইকবাল। পরপর দুই ডোজ (২০ ভায়াল) অ্যান্টিভেনম দেওয়ার পর এখন তৃতীয় ডোজই রোগীর জীবন রক্ষায় শেষ চেষ্টা। ২৪ ঘণ্টার আগে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সাপটিকে খাবার দিতে বাক্স খুলেছিলেন কাঠমিস্ত্রির ইকবাল। তখন হঠাৎ করেই সাপটি তার হাতে কামড় দিলে অসুস্থ হয়ে পড়া ইকবালকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ও লক্ষণ দেখে এটি বিষধর সাপের কামড় চিহ্নিত হলে দ্রুত অ্যান্টিভেনম প্রথম ডোজ (১০ ভায়াল) দেওয়ার ব্যবস্থা করা হয়।

Model Hospital

ইকবালের স্ত্রী রিনা আক্তার জানান, পাখি পালনসহ বিভিন্ন প্রাণী লালন-পালনের শখ তার স্বামীর। কয়েক মাস আগে বিল থেকে গোখরা সাপটি ধরে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষধর সাপটি বাড়িতে না পুষতে রিনা বারবার নিষেধ করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধও হয়েছিল। তবে স্ত্রীর নিষেধ উপেক্ষা করে সাপটি পোষা অব্যাহত রাখেন ইকবাল। শেষ পর্যন্ত সেই সাপের কামড়েই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইকবাল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিন ইসতেহার জানান, তার অবস্থার উন্নতি না হলে ২য় ডোজ টিকা দেওয়া হয়। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। রোগীর অবস্থা আরও অবনতি হলে সর্বশেষ চেষ্টা হিসেবে ৩য় ডোজও দেওয়া লাগতে পারে। প্রতি ডোজে ১০ ভায়াল।