বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পদোন্নতি পেলেন সাংবাদিক মেহেদী হাসান রিমেল

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ পিএম
পদোন্নতি পেলেন সাংবাদিক মেহেদী হাসান রিমেল
চাঁদপুরের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল “প্রিয় চাঁদপুর” এর ম্যানেজার সাংবাদিক মেহেদী হাসান রিমেল কে পদোন্নতি দিলেন প্রতিষ্ঠানটি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ প্রিয় চাঁদপুর এর বার্তা কার্যালয়ে তার হাতে এ পদোন্নতি পত্র তুলে দেয়া হয়।
পাঠকপ্রিয় এ নিউজ পোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদক স্বাক্ষরিত পদোন্নতি পত্রে উল্লেখ করেন— মেহেদি হাসান রিমেল-কে ‘প্রিয় চাঁদপুর’ এর ম্যানেজার পদ থেকে ডিজিটাল ইনচার্জ হিসেবে পদোন্নতি প্রদান করা হলো। প্রতিষ্ঠানের প্রতি তাঁর দায়িত্বশীলতা, আন্তরিকতা, কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি প্রদান করা হয়েছে।
আমরা আশা করি, নতুন দায়িত্বে তিনি তাঁর মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে “প্রিয় চাঁদপুর” এর ডিজিটাল কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর নতুন দায়িত্বের সফলতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
সাংবাদিক মেহেদী হাসান রিমেল এর হাতে পদোন্নতি সংক্রান্ত পত্র তুলে দেন “প্রিয় চাঁদপুর” নিউজ পোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, প্রধান নির্বাহী সম্পাদক মোঃ মাসুদ রানা ও বার্তা সম্পাদক মোঃ মাসুদ হোসেন।
জানা যায়, তিনি প্রিয় চাঁদপুর এর পাশাপাশি দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “এনপিবি” নিউজ এর হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
এদিকে পদোন্নতি পেয়ে মেহেদী হাসান রিমেল বলেন, প্রিয় চাঁদপুর অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মন্ডলি আমার ওপর যে আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন- এটা অবশ্যই আমার জন্য একটি বিশেষ প্রাপ্তি। এর ফলে দায়িত্ব আরও বেড়ে গেলো। তাঁদের এই আস্থার যথাযথ মূল্যায়ন করে আগামীতে প্রিয় চাঁদপুর কে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো।
তিনি আরো বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার সকল সহকর্মীসহ সকল শ্রেনী পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital