শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর জম্মদিন ও জাতীয় শিশু দিবসে শাহমাহমুদপুরের ভরঙ্গাড়চর সপ্রাবিতে নানা আয়োজন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ৩:০৪ পিএম
বঙ্গবন্ধুর জম্মদিন ও জাতীয় শিশু দিবসে শাহমাহমুদপুরের ভরঙ্গাড়চর সপ্রাবিতে নানা আয়োজন
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ১৫৫নং ভড়ঙ্গারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় বিভিন্ন আয়োজনে বাংলার রাখাল রাজা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জম্ম বার্ষিকী পালিত হয়েছে।
আলোচনা সভা, দোয়ার অনুষ্ঠান, কেক কাটা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এদিন পালন করা হয়। সভায় বাংলার এই মহানায়কের বিপ্লবী জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয় ও আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বিদ্যালয়ের সভাপতি প্রভাষক মোঃ তাজুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য শাহাদাত হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মোরশেদ আলম শাহীন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ এমরান হোসেন, নাজমা আক্তার, খাদিজা আক্তার, মোঃ ফিরোজ খানসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।শুরুতেই কোরআন থেকে তেলোয়াত করেন ৪র্থ শ্রেণীর ছাত্র মোঃ তামিম হোসেন। আলোচনা শেষে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও জম্মদিনের কেক কাটা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital