শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া থানায় অভিযোগ করায় বিধবাকে পিটিয়ে আহত

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম
কচুয়া থানায় অভিযোগ করায় বিধবাকে পিটিয়ে আহত
কচুয়ায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে বাঁধা দেয়ায় বিধবা রোসুমা বেগমকে পিটিয়ে  আহত করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুটিয়া-লক্ষ্মীপুর বসা ডাক্তার বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত বিধবা রোসুমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে বাদী রোসুমা বেগম জানান, দীর্ঘদিন ধরে আমার প্রতিবেশী আব্দুল হক গংদের সাথে বাড়ির পুকুরের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। বিবাদী আব্দুল হক গংরা ড্রেজার দিয়ে বালু ভরাট করার কারনে আমার পুকুরের পাড় ভেঙে পড়ে যায়। এ বিষয়ে তাদেরকে বাধা প্রদান করলে তারা ক্ষিপ্ত হয়ে আব্দুল হকের ছেলে রাকিব হোসেন, ইকবাল হোসেন ও ফয়সাল দলবদ্ধ হয়ে লাঠি সোঠা দিয়ে আমার হাতে ও শরিরের বিভিন্ন অংশে  পিটিয়ে নীলাফুলা জখম করে এবং আমার বুকের উপরে উঠে পা দিয়ে লাথি মারে। পরবর্তীতে আমার ভাই আমাকে বাচাইতে এগিয়ে আসলে তাকে হুমকি ধামকি প্রদর্শন করেন।
বিবাদী আব্দুল হক বলেন, প্রথমে রোসুমা বেগম আমার ছেলে রাকিব হোসেনকে গালিগালাজ করেন এবং উশৃংখল শুরু করলে এক পর্যায়ে তাদের মধ্যে  হাতাহাতি হয়। বৃষ্টির পানি জমে থাকার কারণে পুকুরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এটা নিয়ে স্থানীয় সালিশরা সমাধান করার জন্য একাধিকবার  রোসুমা বেগমের সাথে যোগাযোগ করেন। এলাকার সালিশদের কথা অবমূল্যায়ন করে কচুয়া থানায় অভিযোগ দায়ের করেন রোসুমা বেগম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital