বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া কাঁচা রাস্তা সংস্কার করে প্রশংসায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৮ পিএম
কচুয়া কাঁচা রাস্তা সংস্কার করে প্রশংসায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা

কচুয়ায় কাদলা ইউনিয়নে শাসনখোলা গ্রামে কাঁচা রাস্তা সংস্কার করে দিচ্ছেন, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্ৰামের চলাচলের ১ কিলোমিটার  কাঁচা রাস্তা ছোট বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলে দুর্ভোগের শিকার হতেন শিশু-শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী,পথচারীরা।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপনের নির্দেশে বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তি আলহাজ্ব সফিকুল ইসলাম স্বপন পাঠানের অর্থায়নে  স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সার্বিক সহযোগিত রাস্তাটি সংস্কার করে  দেন। এত করে এই এলাকার লোকজন দীর্ঘদিনের ভোগান্তির শেষে চলাচলের অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছি।
গ্রামবাসীর কাছে এই রাস্তাগুলো ছিল প্রতিদিনের দুর্ভোগের নাম। স্থানীয়দের চলাচল ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সার্বিক সহযোগিত  কাঁচা রাস্তায় ইট ও বালু ফেলে মেরামত করে দিয়ে প্রশংসা ভাসছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক  ও দানশীল ব্যক্তি আলহাজ্ব সফিকুল ইসলাম স্বপন পাঠান।
গত শুক্রবার সকালে শাসনখোলা ও আয়মা এলাকার লোকজন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা
স্বেচ্ছাসেবকদের নিয়ে রাস্তাটি সংস্কার করে দেন।
এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এবায়েদ হোসেন তালুকদার, বিএনপি নেতা প্রফেসর কাউসার হোসেন , ইসমাইল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন মজুমদার,সাদেক হোসেন, জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কচুয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল মুন্সী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মুন্সী,ওয়ার্ড যুবদলের সভাপতি মনির হোসেন পাঠানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ এবায়েদ হোসেন তালুকদার বলেন, আমরা রাজনীতি করি মানুষের সেবা এবং  মানুষের কল্যাণের জন্য। আমাদের বর্তমান সরকার এই কাঁচা রাস্তা পাকা করনের জন্য ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছেন। বর্তমান রাস্তাটিতে ভারী বৃষ্টি হওয়ার কারণে  হাঁটুর সমান কাদা জমে। তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও বিপজ্জনক হয়ে পড়ে। যা প্রতিনিয়ত সৃষ্টি করে জনদুর্ভোগের। উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন ভাইয়ের নির্দেশে বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তি আলহাজ্ব সফিকুল ইসলাম স্বপন পাঠানের অর্থায়নে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে রাস্তাটি সংস্কার করে দিচ্ছে।
তিনি আরো বলেন, এই ইউনিয়নের জনদুর্ভোগের রাস্তাগুলো পর্যক্রমে পাকা করনসহ সংস্কার করার পরিকল্পনা নিয়েছে করবে আমাদের প্রিয় নেতা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী কচুয়ার সংসদ সদস্য ড.আনম এহছানুল হক মিলন। বর্তমানে অনেকগুলো রাস্তা কাজও চলমান রয়েছে।
গ্রামবাসীরা জানান, রাস্তায় বড় বড় খানাখন্দক সৃষ্টি হওয়ায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হতো। এতে তাদের খুব কষ্ট হতো। বিশিষ্ট সমাজসেবক দানশীল ব্যক্তি আলহাজ্ব সফিকুল ইসলাম স্বপন পাঠান নিজের অর্থায়নে রাস্তায় ইট ও মাটি ফেলে দেওয়ায়  খুবই উপকার হয়েছে। আলহাজ্ব সফিকুল ইসলাম স্বপন ভাইয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital