বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উবিতে ল্যাপটপ ও প্রিন্টার দিলেন সভাপতি শাখাওয়াত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২০ পিএম
কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উবিতে ল্যাপটপ ও প্রিন্টার দিলেন সভাপতি শাখাওয়াত

কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার মেশিন উপর দিলেন বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শাখাওয়াত হোসেন শাক্কু।

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে  শিক্ষা কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করতে বিদ্যালয়ের জন্য নিজ অর্থায়নে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিয়েছেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শাখাওয়াত হোসেন শাক্কু।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিনের হাতে ল্যাপটপটি তুলে দেন সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন শাক্কু।
এছাড়াও বিদ্যালয়ের সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু নিজ অর্থায়নে খেলার মাঠ ভরাট, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার আয়োজনসহ শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করে আসছেন। অন্যদিকে  বিদ্যালয়ের দুইটি অত্যাধুনিক দৃষ্টিনন্দনিক গেট করার জন্য পরিকল্পনা নিয়েছেন।
সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শাখাওয়াত হোসেন শাক্কু বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীরা যেন আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই বিদ্যালয়ের জন্য এই ল্যাপটপ উপহার দেওয়া হয়েছে। বিদ্যালয়ের সকল কাজগুলো করতে পারে সেই জন্য একটি প্রিন্টার মিশন দিয়েছি। ভবিষ্যতেও বিদ্যালয়ের অবকাঠামোগত ও শিক্ষা উন্নয়নে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আমি সবসময় শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের পাশে থাকতে চাই।”
বিদ্যালয়ের প্রধান অতিথির মোঃ মেজবাহ উদ্দিন এ উদ্যোগের জন্য সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন শাক্কু ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের উন্নয়নে এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital