বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৪ পিএম
কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা সভা

কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, সভাপতি মোঃ আরিফুর রহমান।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে স্বপ্নবাজ সংগঠনের ভাবনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চৌমুহনী ডিএস আলিম মাদ্রাসার মিলনায়তনে শিক্ষা, স্বাস্থ্য,সাংস্কৃতিক অরাজনৈতিক সংগঠন স্বপ্নবাজ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও এলাকার সুধীজনদেরকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক কাজী হোসাইন মীর এর সভাপতিত্বে ও সহ-সভাপতি জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আরিফুর রহমান।
এ সময় তিনি বক্তব্য বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সৎ,যোগ্য ও সুশিক্ষিত, সামাজিক ব্যক্তিত্ব এবং জনদরদী ব্যক্তিদের পক্ষে আমরা সকলে সমর্থন করবো। আমার সবাই ন্যায় নৈতিকতা   অযোগ্য ব্যক্তির কাছে বিক্রি করবো না।
তিনি আরো বলেন, শিক্ষা,স্বাস্থ্য,সাংস্কৃতিক অরাজনৈতিক সংগঠন স্বপ্নবাজ। এই সংগঠনটি শুরু থেকেই সামাজিক ও মানবিক কাজ করে আসছে। বিশেষ করে সামাজিক এই সংগঠন কোন ওয়ার্ড,পাহাড়া,মহল্লা ভিত্তিক নয়। এই সংগঠনের সাথে জড়িত রয়েছে পুরো কাদলা ইউনিয়নের বর্তমান যুব সমাজের তরুণরা। এই সংগঠনের পক্ষ থেকে এই ইউনিয়নের সকল সামাজিক ও উন্নয়নমূলক কাজে ভূমিকা রেখে আসছে।
এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া তুহিনসহ সংগঠনে অন্যান্য নেতৃবৃন্দরা ‌। এই সময় কাদলা ইউনিয়নের যুব সমাজ ও তরুণরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital