শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই : চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ পিএম
মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই : চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল
মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সফিকুল ইসলাম দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কলাকান্দা ইউনিয়নের হানিরপাড়, দশানী, মিলারচর, বাহেরচর পাঁচ আনি, লতরদী ও সাতানী এলাকায় মোটর সাইকেল, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনে করে শতাধিক নেতাকর্মী কর্মী ও সমর্থক নিয়ে গণসংযোগ করেন। এসময় বিভিন্ন স্থানে পথসভায় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সফিকুল ইসলাম বক্তব্য দেন।
 চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সফিকুল ইসলাম বলেন, কলাকান্দা ইউনিয়নকে একটি আধুনিক, মাদক ও সন্ত্রাসমুক্ত, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি কাজ করতে চাই। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করেছি, ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। নির্বাচিত হলে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান এবং অসহায় মানুষের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে কলাকান্দা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা হবে। সাধারণ মানুষের নাগরিক সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করতে ইউনিয়ন পরিষদকে একটি সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই এবং আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।
​এসময়  উপস্থিত ছিলেন- ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আকতার হোসেন প্রধান, মহসিন প্রধান, শাহজাহান প্রধান, পানা উল্লাহ প্রধান, ওয়াজ উদ্দিন ঢালী, ইসমাইল হোসেন বেপারী, আলেম বেপারী, মানিক প্রধান, বিল্লাল হোসেন ফকির, ইয়াকুব মাল, ইয়াছিন মাল, আবদুর রব পাটোয়ারী, জহিরুল ইসলাম প্রধান, লতিফ প্রধান, শান্ত ঢালী, বশির প্রধান, আলী আহমদ ঢালী, বিনজিল হোসেন বেপারী, জাহাঙ্গীর আলম বেপারী, জসিম খান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital