বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চান্দ্রায় ১৫৯ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম
চান্দ্রায় ১৫৯ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক
চাঁদপুর সদরের ১২ নং চান্দ্রা ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়ন গুলোতে মাদকের রমরমা বাণিজ্য চলছে। মাদক কারবারীদের এই রমরমা বাণিজ্যে অনেকটাই হুলিয়া হয়ে দাঁড়িয়েছেন এসব এলাকার নেতৃবৃন্দগন।
চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন সেই যুদ্ধের সৈনিক হিসেবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যেই মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছেন।
তারই ধারাবাহিকতায় রবিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে ১ নং ওয়ার্ড ব্রীজের কাছ থেকে চান্দ্রা ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ অভিযানে মাদক কারবারি মান্নান পাটোয়ারির ছেলে জিসান পাটোয়ারী (২৪) ও তার সহযোগী সুমন সরকার (২২) পিতা-দুলু সরকরা, কে ১৫৯ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
জানা যায়,জিসান পাটোয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় পাটোয়ারীর চাচাতো ভাই।
এর আগেও চান্দ্রা ইউনিয়ন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল অভিযান দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ কয়েকজন মাদক কারবারিকে পুলিশে দিয়েছেন।
চাঁদপুর মডেল থানার এএস আই মোঃ জসিম জানিয়েছেন, চান্দ্রা ইউনিয়নে এলাকাবাসীরা দুই মাদক কারবারিকে মাদকসহ আটক করে পুলিশকে খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করি।
আটককৃত দুই মাদক কারবারি কে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এলাকাবাসী ও সচেতন মহল এভাবে সহযোগিতা করলে চান্দ্রা ইউনিয়ন থেকে থেকে মাদক নির্মূল করতে সহজ হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital