শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জনগণের সমর্থন পেলে চাঁদপুর পৌরসভায় সুপরিবর্তনের সূচনা করতে চাই : নিয়াজ মোর্শেদ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম
জনগণের সমর্থন পেলে চাঁদপুর পৌরসভায় সুপরিবর্তনের সূচনা করতে চাই : নিয়াজ মোর্শেদ
চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী নিয়াজ মোর্শেদ বলেছেন, দীর্ঘদিনের শিক্ষকতা জীবনে যেভাবে শিক্ষার্থীদের বইয়ের পাঠের পাশাপাশি জীবন, জীবিকা, বাস্তবতা, সততা ও ন্যায়-নিষ্ঠার শিক্ষা দিয়েছেন, একই আন্তরিকতা নিয়ে পৌরবাসীর সেবা করতে চান তিনি। জনগণের দোয়া ও সমর্থন পেলে চাঁদপুর পৌরসভায় একটি সুপরিবর্তনের সূচনা করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই প্রার্থী।
ভোটার ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “প্রিয় চাঁদপুর বাসী। আমি আপনাদের সালাম দিতে এসেছি, আপনাদের দোয়া নিতে এসেছি এবং আপনাদের সঙ্গে হাত মেলাতে এসেছি।
আমার ২০ বছরের শিক্ষকতা জীবনে ছাত্রদের শুধু বইয়ের পড়াশোনা নয়, জীবন-জীবিকা, বাস্তবতা, সততা ও ন্যায়-নিষ্ঠার সংগ্রামের পথ সম্পর্কেও বলেছি এবং তাদের উৎসাহিত করেছি। আমার অনেক শিক্ষার্থী আজ দেশে-বিদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছে। তাদের প্রত্যাশা, আমি যে আন্তরিকতা দিয়ে তাদের মানুষ করার চেষ্টা করেছি, সেই আন্তরিকতা নিয়েই যেন চাঁদপুর পৌরসভার মেয়র হয়ে পৌরবাসীর খেদমত করি এবং একটি সুপরিবর্তনের সূচনা করতে পারি।”
তিনি আরও বলেন, সাবেক শিক্ষার্থীদের প্রত্যাশা, আবদার এবং পাশে থাকার অঙ্গীকারই তাঁকে মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রেরণা জুগিয়েছে। তবে এই পথ সহজ নয় উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে একজন মাধ্যমিক পর্যায়ের বেসরকারি নন-এমপিও শিক্ষকের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা একটি বড় চ্যালেঞ্জ।
নিজের কর্মজীবনের প্রসঙ্গ তুলে নিয়াজ মোর্শেদ বলেন, “জনসম্পৃক্ত থাকার জন্য আমি ব্যাংকের চাকরি এবং সরকারি চাকরি ছেড়ে চাঁদপুরে ফিরে এসেছি। মানুষের কাছাকাছি থেকে কাজ করার আকাঙ্ক্ষাই আমাকে এই পথে নিয়ে এসেছে।”
তিনি বলেন, আল্লাহর ওপর ভরসা করে তিনি এগিয়ে যাচ্ছেন। জনগণের দোয়া ও সমর্থন পেলে এবং আল্লাহ কবুল করলে পৌরবাসীর সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করাই হবে তাঁর জীবনের প্রধান লক্ষ্য ও সাধনা।
“আপনাদের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ সততা, আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে চাঁদপুর পৌরবাসীর সেবা করতে চাই,” বলেন মেয়র প্রার্থী নিয়াজ মোর্শেদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital