শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহামায়ায় সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ পিএম
মহামায়ায় সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে সিএনজি-প্রাইভেটকার ও পিক-আপ দূর্ঘটনায় দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছিল তিনজন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে চাঁদপুর থেকে যাত্রী নিয়ে সিএনজি হাজীগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ হার্ড ব্রেক করলে পেছনে থাকা (চাঁদপুর- থ ১১-৪৫৯৯) নম্বরের একটি সিএনজিটি সজোরে ধাক্কা লেগে পূর্ব দিক থেকে আসা একটি পিক-আপের সামনে গিয়ে পড়ে।

এসময় সিএনজির চালক সহ যাত্রীরা সড়কে ছিটকে পড়লে তাদের অবস্থা আশংকাজনক দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেকজনকে ঢাকা রেফার করলে পথিমধ্যে তিনিও মারা যান।

আহত তিনজন হাসপাতালে চিকিৎসা নেন। তাদের মধ্যে দুইজন নারী ও একজন শিশু ছিলেন।

Model Hospital

নিহত যাত্রী কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০)। এবং নিহত সিএনজি চালক চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের রালদিয়া এলাকার রাশিদা মেম্বারের বাড়ির বাসিন্দা লতিফ মাল এর ছেলে কবির মাল।

এদিকে ঘটনার খবর পেয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখেন। পরে চাঁদপুর সদর মডেল থানায় অবগত করলে ঘটনাস্থলে পুলিশ এসে প্রাইভেটকার, সিএনজি ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ মঙ্গলবার রাতে বলেন, ত্রিমূখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital