বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে থমকে গেল ইশরাতের পথচলা, আহত ২

মাঈনুল ইসলাম প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৮ পিএম
শাহরাস্তিতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে থমকে গেল ইশরাতের পথচলা, আহত ২

চাঁদপুরের শাহরাস্তিতে পানিবাহী পিকআপ ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের রাজাপুর এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন সিএনজিচালক মহিন (৩৫)। তিনি কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকার আলী আকবরের ছেলে। অপরজন ইসরাত জাহান (১৮)। তিনি হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাটিলা (ভূইয়া বাড়ি) এলাকার এমরান হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লাগামী পানিবাহী একটি পিকআপ রাজাপুর এলাকায় পৌঁছালে ব্রেক বিকল হয়ে বিপরীত দিক থেকে আসা চাঁদপুরগামী যাত্রীবাহী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক মহিন ও যাত্রী ইসরাত জাহান গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Model Hospital

খবর পেয়ে শাহরাস্তি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শাহরাস্তি থানা-পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত পিকআপ ও সিএনজি থানা হেফাজতে রয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital