বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্ত্রী-সন্তান রেখে কচুয়ায় যুবকের করুণ মৃত্যু

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম
স্ত্রী-সন্তান রেখে কচুয়ায় যুবকের করুণ মৃত্যু

কচুয়ার শিলাস্থান গ্রামে ইমরান হোসেনের আত্মহত্যার ঘটনায় স্বজনদের আহাজারি

চাঁদপুরের কচুয়া উপজেলায় ইমরান হোসেন (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিলাস্থান গ্রামের কাজী বাড়িতে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। ​নিহত ইমরান হোসেন ওই গ্রামের রবিউল্লাহর ছেলে। তাঁর স্ত্রী ও দুই বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতেও পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলেন ইমরান। পরবর্তীতে রাতের কোনো এক সময়ে সবার অগোচরে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস নেন তিনি। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুলিশকে খবর দেন।

​খবর পেয়ে বুধবার সকালে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

​নিহতের বাবা রবিউল্লাহ বলেন, আমার ছেলে স্বাভাবিক ছিল। মঙ্গলবার রাতেও পরিবারের সবার সঙ্গে কথা বলেছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা আমরা বুঝতে পারছি না।

Model Hospital

​এদিকে স্থানীয়দের দাবি, ইমরান দীর্ঘদিন ধরে মাদকাসক্তিতে ভুগছিলেন। মাদকাসক্তির পাশাপাশি ব্যক্তিগত দেনা-পাওনা ও নানা দুশ্চিন্তা এই মর্মান্তিক ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করছেন তাঁরা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পরই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ব্যাপারে ​কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আকাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital