বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের গাজীপুর বাজার ব্যবাসয়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৩ পিএম
ফরিদগঞ্জের গাজীপুর বাজার ব্যবাসয়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত
ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বও ২০২৬) সকাল ৯টি থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা বাজারের ২৯০জন ভোটারের মধ্যে ২৮৬জন ভোটার তাদের দীর্ঘ ১৩ বছর পর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে বিজয়ীরা হলে সভাপতি পদে মজিবুর রহমান পাঠান, সাধারণ সম্পাদক পদে শরীফ হোসেন আজাদ, সহসভাপতি পদে সাহাবুদ্দিন পাঠান,  সাংগঠনিক সম্পাদক পদে তারেক মিজি, কোষাধ্যক্ষ আউয়ুব আলী আনসারী, প্রচার সম্পাদক মো: ইউনুছ খান।
এছাড়া বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হলেন, সহ-সম্পাদক  পদে মো: বিল্লাল , সহ-কোষাধ্যক্ষ পদে সাহেদ আলম, দপ্তর সম্পাদক পদে ওসমান হোসেন, নির্বাহী কমিটির সদস্য পদে মো: বাহা উদ্দিন, মাসুদ আলম, মো: মিজানুর রহমান।
নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটার ও প্রার্থীদের সহযোগিতায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা  করে বিজয়ীর প্রার্থীদের হাতে ফলাফল তুলে দিয়েছি।

পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আহমেদ রাজন শেখ বলেন, দীর্ঘ ১৩ বছর পর গাজীপুর বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের আশাআঙ্খাকার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাজারের ব্যবসায়ীরা সার্বিক সহযোগিতার ফসল এই নির্বাচন। তিনি নির্বাচনে বিজয়ী এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital