বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহিয়সী নারী হোসনে জাহান হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ৩:৪৩ পিএম
মহিয়সী নারী হোসনে জাহান হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মহিয়সী নারী হোসনে জাহান হাইস্কুলের ২০২১ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিয়সী নারী হোসনে জাহান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মোঃ আব্দুল হাকিম মিয়াজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম, দাতা সদস্য হাজী মোঃ আছিফুল ইসলাম ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মোঃ বেনজির আহমেদ মুন্সী।

সভাপতিত্ব করেন মহিয়সী নারী হোসনে জাহান হাইস্কুলের প্রধান শিক্ষক হাজী মোঃ ইউনুছ আলী সরকার। শিক্ষক মাওলানা মুহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক আবু মুসা, শিক্ষার্থী সাদিয়া আক্তার, তানজিলা আক্তার, মো. সাফা হোসেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital